চট্টগ্রামের কালুরঘাট সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিলেন এক তরুণী। তাৎক্ষনিক ঐ তরুণীর পরিচয় পাওয়া না গেলেও অবশেষে মিলেছে তাঁর পরিচয়। তাঁর নাম সাদিয়া (১৮)।
তিনি চট্টগ্রামের দক্ষিণ বুড়িশ্চর এলাকার ৮ নং ওয়ার্ড মুন্সি বাড়িতে বসবাস করে আসছেন। তার বাবার নাম মো.আলমগীর।
তিনি গতকাল সোমবার রাত ১০ টার দিকে সেতুর মাঝখান থেকে নদীতে লাফ দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এসময় তিনি মোবাইল ও জুতা সেতুতে রেখে দেন। পরে নৌকার মাঝি ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, মেয়েটি কিছুক্ষণ ধরে সেতুর ওপর দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই তিনি নিচে ঝাঁপ দেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান , বর্তমানে মেয়ে সুস্থ আছেন।