রবিবার ৩রা মে, ২০২৬

২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন

২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো একটি দিনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার, ৬ জুন, জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। ভাষণে তিনি বলেন, “আমি জানি, আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে গভীর আগ্রহ ও কৌতূহল রয়েছে। আমি আগেই বলেছি, নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে। আজ আমি স্পষ্টভাবে জানাচ্ছি—নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।”

Translate