চট্টগ্রাম সীতাকুণ্ডে যুবদল নেতা-কর্মীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহারভুক্ত পলাতক আসামি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন মেম্বারকে গ্রেপ্তার করল র্যাব-৭।
র্যাব সূত্রে খবর, শুক্রবার ভোররাতে চট্টগ্রামের হাটহাজারীর নন্দিরহাট এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় তাকে। গত বছর ২৫ এপ্রিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার অভিযোগ ওঠে শাহাব উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ, তার নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে যুবদলের সমাবেশে হামলা চালায়।
র্যাবের দাবি, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শাহাব উদ্দিন। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
