রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে আটক মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, যার পর তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

আটককৃতরা হলেন রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা (৪৪) এবং তার ছেলে আকাশ রায় (২২)। রাতে তাদের পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়, এবং বিজিবি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Translate