শনিবার ২০শে জুন, ২০২৬

সিরিয়ার সংঘাত কি থামাতে পারবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল-শারা

সিরিয়ায় বর্তমানে যে সংঘাত চলছে, সেটা দেশটির প্রায় ১৩ বছরের গৃহযুদ্ধের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুগত যোদ্ধারা এই সংঘাত শুরু করেছেন। সরকারের নিরাপত্তা বাহিনী ব্যাপক শক্তি নিয়ে পাল্টা হামলা শুরু করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এই সংঘাত বন্ধ করতে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা হিমশিম খাচ্ছেন। তবে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের তিনি আইনের আওতায় আনবেন।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) তথ্যমতে, চলমান সংঘাতে এরই মধ্যে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে এক হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে।

Translate