সামরিক হস্তক্ষেপে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসন অসম্ভব: নাবিল ফাহমি

সামরিক হস্তক্ষেপের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের সংঘাত নিরসন করা সম্ভব নয় বলে জানিয়েছেন আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই সংকট অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ফাহমি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংকট সৃষ্টির ঝুঁকি রয়েছে। বলপ্রয়োগের মাধ্যমে চলমান সংঘাতের অবসান ঘটানো সম্ভব নয়। তিনি মনে করেন, ইরানের সাথে সম্পর্কের ক্ষেত্রে আরব দেশগুলোর ‘সুস্পষ্ট ভিত্তি’ গড়ে তোলা প্রয়োজন। তিনি আরও বলেন, তেহরানকে অবশ্যই তাদের নীতি পরিবর্তন করতে হবে।

এ সময় তিনি কিছু আরব রাষ্ট্রের প্রতি ইরানের ভূমিকাকে অত্যন্ত নেতিবাচক হিসেবে অভিহিত করেন। লেবাননের বিষয়ে মহাসচিব বলেন, লেবাননের সংকট কেবল হিজবুল্লাহর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সাথে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্বের বিষয়টিও জড়িত।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতির বিষয়ে ফাহমি বলেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন করা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, গাজায় ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেও, ইসরায়েলের অব্যাহত লঙ্ঘন মাঠপর্যায়ে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আলজাজিরা, আরব নিউজ।

Translate