সাইফ হাসানের পর ফিফটির পথে ছিলেন লিটন দাসও। তবে ৪৬ রানেই থামতে হলো এই টাইগার ব্যাটারকে। কিউই বোলার ফক্সক্রফটের দুর্দান্ত স্পিনের শিকার হলেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান। জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ২৪৮ রান।
এর আগে রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। চতুর্থ ওভারে পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপেই পরে গিয়েছিল স্বাগতিকরা। তবে ব্যাট হাতে ঘুরে দাঁড়ান সাইফ হাসান ও লিটস দাস।
ইনিংসের চতুর্থ ওভারে ন্যাথান স্মিথ শুরুর দুই বলে পরপর বোল্ড করে সাজঘরে ফেরান তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তকে। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার সাইফ এবং লিটন।
বেশ ভালোই ছন্দে ছিলেন সাইফ, তুলে নেন নিজের ফিফটি। তবে ২৩তম ওভারে আউট হন এই ওপেনার। তার কিছুক্ষণ পরেই ফিফটির খুব কাছে যেয়ে, ব্যক্তিগত ৪৬ রানে বোল্ড হন লিটন। ক্রিজে এখন টিকে আছেন তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন।