নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে কেবল অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে বলে দাবি করেছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা এমন কিছু মেনে নেবে না।
শনিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী আন্দোলনকারী তিন ছাত্র নেতার উপস্থিতিতে তাদের তিনটি প্রধান দাবির কথা পুনর্ব্যক্ত করেন। তার সঙ্গে উপস্থিত শিক্ষার্থী প্রতিনিধিদের একজন ছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা, যিনি গত ২০ জুলাই তাঁর অনশন ভঙ্গ করেছিলেন।
সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, যে শিক্ষামন্ত্রী দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং নীতিভ্রষ্ট তাকে অবশ্যই বরখাস্ত করতে হবে।
কংগ্রেস নেতা বলেন, এটি কারও কাছেই গ্রহণযোগ্য নয়। তাকে অবশ্যই বরখাস্ত করতে হবে।
সূত্র: দ্য হিন্দু