লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল

দক্ষিণ লেবাননের আরও এলাকা থেকে সেনা প্রত্যাহারে নতুন শর্ত দিয়েছে ইসরায়েল। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক দুটি ‘পাইলট জোনে’ লেবাননের সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আরও এলাকা থেকে সেনা সরাবে না ইসরায়েল। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরায়েলের মধ্যে সপ্তম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে লেবাননের ওই সূত্র এএফপিকে জানায়, ‘পাইলট জোন’ নিয়ে আলোচনায় কোনও চূড়ান্ত ফল পাওয়া যায়নি।

বৈঠক নিয়ে বৈরুতের দৃষ্টিভঙ্গি হতাশাজনক হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, আলোচনা ছিল ফলপ্রসূ।

Translate