ভ্যাটিকানে তাঁর প্রথম রবিবারের ভাষণে পোপ লিও বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সহিংসতা বন্ধের জোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “যুদ্ধ কোনো সমাধান নয়, এটি মানবতার জন্য হুমকি।”
পোপ শিশু ও নিরীহ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে বলেন, এখনই শান্তির পথে হাঁটার সময়। তিনি সব পক্ষকে সংলাপ ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান।