বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬

যমুনায় জামায়াতের প্রতিনিধিদল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ চার নেতা। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ৬টা ২০মিনিটের দিকে জামায়াতের প্রতিনিধি দলটি যমুনার সামনে এসে উপস্থিত হয়।

এর আগে জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগ থেকে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে মিলিত হবেন।

ড. শফিকুর বাদে প্রতিনিধি দলে রয়েছেন, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

এর আগে গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Translate