সোমবার ২০শে এপ্রিল, ২০২৬

মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধিদল দেখা করবে ইসহাক দারের সঙ্গে

বাংলাদেশে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধিদিল। পাকিস্তান দূতাবাসে হতে যাওয়া এই বৈঠকের নেতৃত্বে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রতিনিধিদলে আরও থাকবেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, বিএনপি ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

শায়রুল কবির খান আরও জানান, কিছুক্ষণের মধ্যে গুলশান চেয়ারপার্সন অফিস থেকে নেতারা রওনা করবেন।

Translate