বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নভোথিয়েটারে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এর অনুষ্ঠান।
উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতে আজ থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’।
তিন দিনব্যাপী এ মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা এক হাজারের বেশি উদ্ভাবন নিয়ে প্রদর্শনীতে অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।