চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ও গন্ডামারা ২ নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা, দুই কেজি গাঁজা ও ইয়াবা পরিবহণের দায়ে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার টাইম বাজার খুরুস্খীল ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদের খাসনের ছেলে মোহাম্মদ আব্দুল সালেক শাহিন (৩২) এবং বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমর ছেলে মো সায়েম (২৩)।
পুলিশের দাবি, আটককৃতরা মাদক পাচারকারী।
জানা যায়, মাদকের চালান যাবে এমন খবরে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় চেকপোষ্ট বসায় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে ওই মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ শাহিনকে আটক করা হয়। একই সময়ে গন্ডামারা দুই নম্বর ওয়ার্ড থেকে দুই কেজি গাঁজাসহ সাইমকে আটক করা হয়।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।’