শনিবার ১৮ই জুলাই, ২০২৬

বর্জ্য অপসারণ নিয়ে গণমাধ্যমের খবরের ব্যাখ্যা দিল ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, গতরাতে ডিএনসিসি এলাকার শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে জানানোর পরও সরেজমিন পরিদর্শনে ভিন্ন চিত্র দেখা গেছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রকাশিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ব্যখ্যা দিচ্ছে ডিএনসিসি।

ডিএনসিসির ব্যাখ্যায় বলা হয়েছে, গতকাল (৭ জুন) রাত ১০টা ৩৫ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তিতে হালনাগাদ তথ্যের ভিত্তিতে কোরবানির ঈদের প্রথম দিনের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানানো হয়েছিল।

তবে এ বিজ্ঞপ্তি প্রকাশের পরও নগরীর অনেক স্থানে পশু কোরবানি করা হয়েছে। পশু করবানির স্থান থেকে নতুনভাবে উৎপন্ন বর্জ্য ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা রাতের মধ্যেই সরিয়ে এনে ল্যান্ডফিলে স্থানান্তরের উদ্দেশ্যে রাস্তায় ও এসটিএসে জমা রাখে।

সকালে এসটিএস এবং রাস্তা থেকে থেকে বর্জ্য অপসারণ করে নিয়া যাওয়া হয়েছে। ল্যান্ডফিলে নিয়ে যাবার পূর্বেই কিছু স্থানের বর্জ্যের ছবি ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।

ডিএনসিসির বর্জ্য অপসারণ প্রক্রিয়া সমাপ্ত হয়নি। আজ রোববার এবং আগামীকাল সোমবারও বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

কোরবানি ঈদে নগরবাসী ঈদের ৩য় দিন পর্যন্ত পশু কুরবানি করে থাকেন। যার কারণে প্রতিনিয়ত নগরীতে বর্জ্য উৎপন্ন হয়। একই সাথে চলতে থাকে পরিচ্ছন্নতা কার্যক্রম। ডিএনসিসির দশ হাজারের বেশি কর্মী এ কার্যক্রমে যুক্ত রয়েছে এবং বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করছে।

ঘোষিত সময়ের পূর্বেই ডিএনসিসির আওতাধীন এলাকা থেকে সম্পুর্ণ বর্জ্য অপসারণ করে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন সুন্দর শহর উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

Translate