বুধবার ২২শে এপ্রিল, ২০২৬

ফটিকছড়িতে ৬ বসতঘরে আগুন

চট্টগ্রামের ফটিকছড়িতে ৬টি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে দক্ষিণ বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

আগুনে ওই এলাকার নওজেল বড়ুয়া, বিক্রম বড়ুয়া, আদর্শ বড়ুয়া, সজল বড়ুয়া ও পিন্টু বড়ুয়ার ঘরসহ মোট ৬ট ঘর ভস্মীভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান জুনমান হোসেন জানান, আব্দুল্লাহপুরের দক্ষিণ বড়ুয়া পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এখনো আমাদের লোকজন কাজ করছে।

Translate