মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬

ফটিকছড়িতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইমরান উদ্দিন নামক একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে ফটিকছড়ি পৌর সদর এলাকায় প্রচারণাকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।

 

তিনি বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ লঙ্ঘনের অপরাধে প্রার্থী মুহাম্মদ গোলাম নওশের আলীর প্রচারণার সাথে যুক্ত ইমরান উদ্দিন নামক এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরণ বিধির ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

Translate