বুধবার ৩রা জুন, ২০২৬

পাঁচ ব্যাংকের এম-ডি কে বাধ্যতামূলক ছুটি।

বাংলাদেশ ব্যাংক ঋণ জালিয়াতি সংক্রান্ত ঘটনায় আরও পাঁচটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-কে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ওই ব্যাংকগুলো হলো: এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এসআইবিএল, আইসিবি ইসলামিক ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। রবিবার (৫ জানুয়ারি) এসব ব্যাংকের এমডি-দের ছুটিতে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়।

এর আগেই, ৪ জানুয়ারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এই সময়কালে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত এমডি আবু রেজা মো. ইয়াহিয়া। ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।

Translate