শুক্রবার ২২শে মে, ২০২৬

নেইমারকে নিয়ে ফিফা, ‘কি রাগ করলা’

সম্প্রতি ‘কী রাগ করলা’ সংলাপটি রীতিমতো সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় তুলেছে। এই সংলাপটির উৎপত্তি- রাস্তার পাশের এক তাবিজ বিক্রেতার একটি ভিডিও ক্লিপ থেকে।

বাংলাদেশের এই ডায়লগ স্থান পেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ফিফার অফিসিয়াল পোস্টে। সেটিও আবার নেইমারকে জড়িয়ে, যখন আলোচনার তুঙ্গে আছেন ব্রাজিলিয়ান এই তারকা।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় দেখা যায়, ফেসবুকে ফিফা বিশ্বকাপ পেজ থেকে নেইমারের উজ্জীবিত একটি ছবি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তণ। তবে ক্যাপশনের ক্যারিশমা ডিঙিয়ে আলোচনায় এলো ছবির ভেতরে লেখা- ‘কি প্রতিপক্ষ রাগ করলা!’

আসলে, নেইমার এবারের ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবেন কিনা, এ নিয়ে ছিল ধোঁয়াশা। ব্রাজিলের বাংলাদেশি প্রতিপক্ষরাও এ নিয়ে সবর উপস্থিতির জানান দিচ্ছিল। তবে সব জল্পনাকল্পনা ছাপিয়ে নেইমার জায়গা করে নিয়েছেন চূড়ান্ত স্কোয়াডে।

Translate