মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬

নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশকে আতিথ্য দেবে দক্ষিণ আফ্রিকা

আগামী নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে যাচ্ছে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

চলমান ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে তাতে দুটি টেস্টও অনুষ্ঠিত হবে। সোমবার ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সেখানেই এর বিস্তারিত তুলে ধরা হয়েছে।

২০২৬-২৭ মৌসুমে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে মোট আটটি টেস্ট খেলবে প্রোটিয়ারা।

গত বছর লর্ডসে ২০২৩-২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা। তবে চলমান ২০২৫-২৬ মৌসুমে তারা ঘরের মাঠে কোনও টেস্ট খেলেনি। আগামী মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি, বাংলাদেশের বিপক্ষে দুটি এবং ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে। তিনটি সিরিজই ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বর্তমানে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রোটিয়ারা।

 

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দুটি হবে নভেম্বরে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে। সফরে থাকছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এছাড়াও রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

 

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের সূচি:

১৫-১৯ নভেম্বর: ১ম টেস্ট, জোহানেসবার্গ

২৩-২৭ নভেম্বর: ২য় টেস্ট, সেঞ্চুরিয়ন

 

১ ডিসেম্বর: ১ম ওয়ানডে, ইস্ট লন্ডন

৪ ডিসেম্বর: ২য় ওয়ানডে, গেবেখা

৭ ডিসেম্বর: ৩য় ওয়ানডে, কেপটাউন

 

১০ ডিসেম্বর: ১ম টি-টোয়েন্টি, কিম্বার্লি

১২ ডিসেম্বর: ২য় টি-টোয়েন্টি, বেনোনি

১৩ ডিসেম্বর: ৩য় টি-টোয়েন্টি, সেঞ্চুরিয়ন

Translate