বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬

থাইল্যান্ডের বাজারে গুলিবর্ষণে নিহত ৬

থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, ব্যাংককের একটি খাবারের বাজারে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে। সোমবার (২৮ জুলাই) অর টর কোর মার্কেটে হামলায় আরও একজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীও মারা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপ-কমিশনার চারিন গোপাত্তা জানিয়েছেন, অর টর কোর বাজারে কৃষিপণ্য ও স্থানীয় খাবার বিক্রি হয়। সেখানেই বন্দুকধারীর গুলিতে চারজন নিরাপত্তারক্ষী এবং একজন নারী নিহত হন। পরে হামলাকারী নিজেকে গুলি করে আত্মহত্যা করে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো আর জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন নিরাপত্তারক্ষী রয়েছেন।

ব্যাংককের হাসপাতালগুলো পর্যবেক্ষণকারী ইরাওয়ান ইমারজেন্সি মেডিকেল সেন্টার নিহতদের একজন নারী বলে নিশ্চিত করেছে।

থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের সঙ্গে এই ঘটনার কোনও সংযোগ রয়েছে কি না এবং হামলার পেছনের উদ্দেশ্য কী — তা তদন্ত করছে পুলিশ।

Translate