শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬

তিনি ফিরলেন, এক ম্যাচ খেললেন, আবার অবসরে গেলেন

সামনেই পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। সেই টুর্নামেন্টের জন্য দল গড়তে লাহোর রিজওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজন করেছে ট্রায়াল ম্যাচ। এমনই এক ম্যাচে দেখা গেল পাকিস্তান জাতীয় দলের সাবেক এক ক্রিকেটারকে। সেই ক্রিকেটার যিনি কিনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর তো নিয়েছেনই, ২০২৩ সালের পর কোনো স্বীকৃত ক্রিকেটও খেলেননি! ছিলেন পাকিস্তান দলের প্রধান নির্বাচকও।

সেই ক্রিকেটারের নাম ওয়াহাব রিয়াজ। আলিগড় গ্রাউন্ডে লাহোর গ্রিনসের হয়ে মাঠে নেমে ব্যাট-বলে দ্যুতিও ছড়িয়েছেন এই ফাস্ট বোলার। ৩ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন, ব্যাট হাতে ৩ ছক্কায় করেছেন ৩১ রান। তবে কি ৩৯ বছর বয়সী ওয়াহাব রিয়াজ আবারও পেশাদার ক্রিকেটে ফিরছেন, পাকিস্তানের ক্রিকেট মহলে গুঞ্জরিত হলো এই প্রশ্নে।

Translate