শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬

সাদপন্থিদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে ১০ জানুয়ারি বিক্ষোভ।

তাবলিগ জামাতের সাদপন্থিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী ১০ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি এবং ২৫ জানুয়ারি দেশের শীর্ষ আলেমদের নিয়ে একটি ওলামা সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে শুরায়ে নেজাম (জুবায়েরপন্থি)।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর কাকরাইল মারকাজ মসজিদে ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলিগের সাথীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শুরায়ে নেজামের পক্ষে মাওলানা নাজমুল হাসান এই কর্মসূচির ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “যদি সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কাঙ্খিত অগ্রগতি না দেখা যায়, তাহলে পরবর্তী সিদ্ধান্ত ওলামা সম্মেলন থেকেই আলেমরা জানিয়ে দেবেন।”

Translate