কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজ মঙ্গলবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করার কর্মসূচি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
পরে গতকাল সোমবার মধ্যরাতে সংগঠন দুটির এক জরুরি সভায় ঘোষণাপত্র পাঠ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ উপলক্ষে পূর্বনির্ধারিত সমাবেশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে নেওয়া হয়েছে।
একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রস্তুত করার যে ঘোষণা সরকারের দিক থেকে দেওয়া হয়েছে, সেটিকে সমর্থন জানিয়েছেন সংগঠন দুটির নেতারা। রাজধানীর বাংলামোটরে রূপায়ণ সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।