বুধবার (১২ মার্চ) বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় এক পাশে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার সময়ও তাদের অবস্থান দেখা যায়।
এ সময় তাদের ‘জান দেব, জুলাই দেব না’, ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’; ‘শ তে শাহবাগি, তুই হাসিনা তুই হাসিনা’; ‘ল তে লাকী আক্তার, তুই হাসিনা তুই হাসিনা’; ‘বিচার বিচার বিচার চাই, শাহবাগের বিচার চাই’; ‘শাহবাগি/মবতন্ত্র/সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘দিল্লি না ঢাকা’’ ঢাকা ঢাকা’; ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
দাবিগুলো হলো, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ৯০ দিনের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
>> প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের ওপর হামলা করে দেশকে অস্থিতিশীল করতে মব সৃষ্টিকারী হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে।
>> শাপলা কসাই লাকী আক্তার ও অন্যান্যদের গ্রেপ্তার করে ২০১৩ সালের শাহবাগের সব ষড়যন্ত্র উন্মোচন করতে হবে।
>> জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও সব গণহত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে।