শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬

‘জাতীয় নির্বাচনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে এনসিপি’

আগামী জাতীয় নির্বাচনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারের কাছে সনাতন ধর্মাবলম্বীদের কোনও দাবিই পূরণ করা হয়নি। তাই রাষ্ট্রকে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান নাহিদ। তিনি বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের পর সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যেন অনিরাপদ না হয়।’’

এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারাসহ ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।

Translate