সোমবার ২০শে এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ জন হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হাম সংক্রামণের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার সকাল থেকে ৮টা থেকে শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত তারা ভর্তি হয়। তাদের বেশিরভাগই শিশু ও কিশোর। এ নিয়ে চলতি মাসের ১ এপ্রিল থেকে শনিবার পর্যন্ত মোট ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়। বিকালে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি ১ এপ্রিল থেকে মোট ৮৯ জন হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। একই সময়ে জেলার উপজেলাগুলোতে হামের উপসর্গ নিয়ে দুজন হাসপাতালে ভর্তি হয়েছে।’

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য ৩১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস-রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) ল্যাবে পাঠানো হয়েছে। ঢাকার এনপিএমএল থেকে প্রাপ্ত ল্যাব রিপোর্টে এখন পর্যন্ত চট্টগ্রামে ১২ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এই ১২ জনের মধ্যে আট জন নগরের এবং চার জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত ১৮৬ জনের নমুনা সংগ্রহ করে এনপিএমএল ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে নগরের ৯৫ ও জেলার বাসিন্দা ৯১ জন।

 

Translate