রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী জানে আলম গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী ও  ১৬ মামলার আসামি মো. জানে আলম প্রকাশ টেম্পু আলমকে (৪৩) গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে কোতোয়ালী মোড়ে সুন্দরশাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জানে আলম প্রকাশ টেম্পু আলম চট্টগ্রামের চন্দনাইশের পশ্চিম কেশুয়া ১ নম্বর ওয়ার্ড এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান,  সিএমপির তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী মো. জানে আলম প্রকাশ টেম্পু আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Translate