শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় বিদেশি মুদ্রার বিনিময়ে প্রতারণার মাধ্যমে ১ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে ১৮১টি ওমানি পয়সা ও প্রতারণার মাধ্যমে নেওয়া ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জয়নাল আবেদীন (৪১), মো. জাহান হোসেন সুমন (৩৫), মো. এয়ার হোসেন রানা (৪২) এবং মো. মিজানুর রহমান (৩৫)।

মঙ্গলবার (৪ মার্চ) খুলশী থানাধীন শাহজাহান মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আবছার।

এসআই নুরুল আবছার জানান, জিইসি মোড় এলাকায় মেজবাউল আজম নামে এক যুবককে বিদেশি মুদ্রা দেখিয়ে প্রতারিত করা হয় এবং তার কাছ থেকে ১ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। অভিযোগের ভিত্তিতে পুলিশ শাহজাহান মাঠ এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ১৮১টি ওমানি পয়সা ও হাতিয়ে নেওয়া টাকার মধ্যে ২৯ হাজার টাকা উদ্ধার করে।

Translate