ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানাতে বাংলাদেশে অবস্থিত ইরানি দূতাবাসে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
রবিবার (৮ মার্চ) দুপুরে তারা দূতাবাসে শোক বইয়ে সই করেন।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি দলের পক্ষে শোক বইয়ে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন ও অ্যাডভোকেট হুমায়রা নূর।