শুক্রবার ৫ই জুন, ২০২৬

কেএফসিতে হামলার মামলায় দুই আসামি গ্রেপ্তার

২০২৫ সালের ৭ এপ্রিল চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় কেএফসিতে হামলা চালানোর ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- মো. আবু কাউছার শুভ (১৯) ও মো. জুয়েল (১৯)।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কোতোয়ালী থানার কেএফসিতে হামলা মামলার ২ আসামি গ্রেপ্তার করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Translate