শনিবার ১৮ই জুলাই, ২০২৬

আইপিএলের এবারের আসরে রান সংগ্রহে শীর্ষে যারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শেষ হয়ে গেলো মঙ্গলবার। পাঞ্জাবকে হারিয়ে দীর্ঘদিনের শিরোপার আক্ষেপ ঘুচায় বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএলের সদ্য শেষ হওয়া আসরে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন। এবারের আসরে রান সংগ্রহে শীর্ষে রয়েছেন গুজরাট টাইটান্সের তারকা ক্রিকেটার সাই সুদর্শন। তিনি ১৫ ম্যাচে এক সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্যে ৫৪.২১ গড়ে ৭৫৯ রান সংগ্রহ করেন। তিনি সর্বোচ্চ ১০৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। টুর্নামেন্টে তিনি চার মেরেছেন সব থেকে বেশি ৮৮টি এবং ছক্কা হাঁকিয়েছেন ২১টি।

এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। তিনি ১৬ ম্যাচে অংশ নিয়ে ৫টি ফিফটির সাহায্যে ৬৫.১৮ গড়ে ৭১৭ রান সংগ্রহ করেন। তিনি চার মেরেছেন ৬৯টি এবং ছক্কা হাঁকিয়েছেন ৩৮টি।

তৃতীয় পজিশনে আছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। তিনি ১৫ ম্যাচে ৮টি ফিফটির সাহায্যে ৫৪.৭৫ গ৬৫৭ রান সংগ্রহ করেন। তিনি চার মেরেছেন ৬৬টি এবং ছক্কা হাঁকিয়েছেন ১৯টি।

চতুর্থ পজিশনে আছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। তিনি ১৫ ম্যাচে ৬টি ফিফটির সাহায্যে ৫০ গড়ে ৬৫০ রান সংগ্রহ করেন। তিনি চার মেরেছেন ৬২টি এবং ছক্কা হাঁকিয়েছেন ২৪টি।

এই তালিকায় পঞ্চম পজিশনে আছেন লখনউ সুপার জায়ান্টসের মিচেল মার্শ। তিনি ১৩টি ইনিংসে এক সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্যে ৪৮.২৩ গড়ে ৬২৭ রান সংগ্রহ করেন। তিনি চার মেরেছেন ৫৬টি এবং ছক্কা হাঁকিয়েছেন ৩৭টি।

Translate