৮৩ রানেই থামলেন তানজিদ, হাতছাড়া একাধিক রেকর্ড

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দারুণ ব্যাটিং করেও একাধিক রেকর্ড গড়া হলো না তানজিদ হাসান তামিমের। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪১ বলে ৭ চার ও এক ছক্কায় ফিফটি পূর্ণ করেন তিনি। এরপরও রান তোলার গতি ধরে রেখে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন এই ওপেনার।

লাঞ্চের আগেই সেঞ্চুরি করতে পারলে বাংলাদেশের হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভাঙার পাশাপাশি টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগে শতরানের বিরল কীর্তিও গড়তে পারতেন তানজিদ। বাংলাদেশের হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডটি তামিম ইকবালের, ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

কিন্তু ব্যক্তিগত ৮৩ রানে ইসমাত আলমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন তানজিদ। ১৬ বছর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে ৭১ বলে ৮৫ রান করে রেকর্ডের কাছাকাছি গিয়েও থেমেছিলেন তামিম ইকবাল। এবারও প্রায় একইভাবে রেকর্ডের দুয়ার থেকে ফিরতে হলো তানজিদকে।

Translate