৩৪ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে যমুনা গ্রুপের চুক্তি

বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে ৩৪ মেগাওয়াট ক্ষমতার প্রকল্প বাস্তবায়নে জিজিআইয়ের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছে যমুনা গ্রুপ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। পরিচালন ব্যয়ভিত্তিক মডেলে এটি দেশের এ ধরনের সবচেয়ে বড় চুক্তি বলে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, প্রকল্পের অর্থায়ন, নির্মাণ, মালিকানা ও পরিচালনার দায়িত্বে থাকবে জিজিআই। ফলে যমুনা গ্রুপকে প্রাথমিক বিনিয়োগ করতে হবে না; উৎপাদিত বিদ্যুতের জন্য নির্ধারিত হারে অর্থ পরিশোধ করবে প্রতিষ্ঠানটি।

প্রকল্পটি চালু হলে বছরে প্রায় ৪৬ হাজার মেগাওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রায় ৩০ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Translate