শিক্ষকদের যৌক্তিক ও ন্যায্য দাবিগুলো সরকারের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন জানান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া সুবিধা পরিশোধে ২ হাজার কোটি টাকার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাওয়া শিক্ষকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
শিক্ষকদের দক্ষতা বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালু, আন্তর্জাতিক শিক্ষক বিনিময় এবং শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।