মেসির বিদায়েও অবসরে যাচ্ছে না আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি

আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর পরিকল্পনা থাকলেও ফিফার নিয়মের কারণে তা সম্ভব হচ্ছে না।

২০০৯ সাল থেকে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মেসি। বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ের মাধ্যমে দেশের ফুটবল ইতিহাসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জার্সিটি অবসরে পাঠানোর পরিকল্পনা করলেও আন্তর্জাতিক বড় টুর্নামেন্টে ১ থেকে ২৬ নম্বর পর্যন্ত জার্সি ব্যবহারের ফিফা নিয়মের কারণে ১০ নম্বর বাদ দেওয়ার সুযোগ নেই। ফলে মেসির পরও নতুন কোনো আর্জেন্টাইন তারকার গায়ে দেখা যাবে ঐতিহাসিক এই জার্সি।

আগামী মঙ্গলবার বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে নিজের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন মেসি।

Translate