মিরপুরে শুরু হলো ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ ক্যাম্পেইন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মিরপুরে মেট্রোরেলের পিলারে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ ক্যাম্পেইন শুরু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম। নগরবাসীর অংশগ্রহণে পিলারগুলোতে নতুন করে জুলাই গ্রাফিতি আঁকা হবে। অংশগ্রহণকারীদের রং, ব্রাশসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে সিটি করপোরেশন।

প্রশাসক জানান, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার অপসারণের পর সেখানে জুলাই গ্রাফিতি আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও গ্রাফিতিতে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, ইতিহাসে যাঁদের অবদান রয়েছে, তাঁদের যথাযথভাবে তুলে ধরাই এ উদ্যোগের লক্ষ্য।

Translate