ছেলেকে নিয়ে সুইমিংপুলে জলকেলিতে পরীমনি

সিনেমায় এখন তুলনামূলক কম দেখা গেলেও সামাজিক মাধ্যমে নিয়মিত সরব অভিনেত্রী পরীমনি। এবার ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যকে নিয়ে সুইমিংপুলে আনন্দের মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

ছবিতে কখনো ছেলের সঙ্গে পানিতে খুনসুটি, আবার কখনো হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হতে দেখা যায় পরীমনিকে। মা-ছেলের এসব আনন্দঘন মুহূর্ত ভক্তদেরও প্রশংসা কুড়িয়েছে।

অভিনয়ের পাশাপাশি সন্তানদের সময় দেওয়াকেও গুরুত্ব দেন পরীমনি। পুণ্যের পাশাপাশি তার পরিবারে দত্তক নেওয়া ছেলে ও কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়মও রয়েছে।

Translate