শিরোনাম
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলেন মেসিহরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডসীমান্ত বন্ধ ও ‘বৈরী কর্মকাণ্ডের’ অভিযোগে এস্তোনিয়াকে প্রকাশ্য যুদ্ধের হুমকি রাশিয়ারআগামী ১৬ ডিসেম্বর ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, কার্যকর ২০২৭ সালের মাঝামাঝিপোশাকশ্রমিকদের মজুরিতে মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকপক্ষের ২২ হাজার টাকাতৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ২০২৮ কোপা আমেরিকাটি-টোয়েন্টি অভিষেকে চার বলে চার উইকেট ও নয় বলে পাঁচ উইকেটের কীর্তি জামশেদ আলমের

চট্টগ্রামে আরও সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় সাইকেল ট্র্যাক ও হাঁটার পথ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সাইক্লিস্টদের জন্য নিরাপদ চলাচলের জায়গা এবং নাগরিকদের হাঁটার সুযোগ তৈরি করা প্রয়োজন। খালের দুই পাড়সহ উপযুক্ত স্থানে ওয়াকওয়ে নির্মাণে মেয়রকে অনুরোধ করেছেন তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাইকেল ট্র্যাকটি উদ্বোধন করেন। পরে অর্থমন্ত্রী ও মেয়র ট্র্যাকে সাইকেল চালান।

Translate