খাজার ‘সবর’ বই নিয়ে আপত্তি নেই কামিন্সের

আট বছর আগের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে নতুন বই প্রকাশ করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজা। ‘সবর’ নামের বইটি নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি জানিয়েছেন, খাজা কয়েক সপ্তাহ আগেই তাঁকে বই প্রকাশের কথা জানিয়েছিলেন।

ডারবানে প্রথম টেস্টের আগে খাজার বইয়ের একটি অংশ নিয়ে কামিন্স ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গের সঙ্গে আলোচনা হয়েছে বলে খবর প্রকাশিত হয়। সিরিজ শেষে বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

কামিন্স বলেন, খাজার নিজের গল্প তুলে ধরায় তাঁর কোনো আপত্তি নেই। স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে অতীতে বহুবার তদন্ত ও আলোচনা হয়েছে এবং দল হিসেবে অস্ট্রেলিয়া সেই অধ্যায় পেছনে ফেলে সামনে এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

Translate