মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে মালবাহী ট্রলি উল্টে চালকের সহকারী নিহত

রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নে মালবাহী একটি ট্রলি উল্টে চালকের সহকারী বিজয় চাকমা (২১) নিহত হয়েছেন। বুধবার (৭ মে) দিবাগত রাতে ইউনিয়নের কাঠালতলী হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় চালক সাগর গুরুতর আহত হন এবং তাকে খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, বিজয় চাকমা দীর্ঘদিন ধরে ট্রলির সহকারী হিসেবে কাজ করছিলেন এবং মালামাল পরিবহনের সময় দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, মালামাল বহনকারী ছয় চাকার ট্রলি বগাচত্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বিজয় চাকমা নিহত হন।

লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন করা হয়। সে অনুযায়ী, অপমৃত্যু মামলা রুজু করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Translate