রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

জেলা প্রশাসনের অভিযান : ৫ দোকানিকে জরিমানা

ট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে নিত্যপণ্যের বাজার তদারকি অভিযানে জেলা প্রশাসন সোমবার (১০ মার্চ) পাঁচ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। তিনপুলের মাথার গোলাম রসুল মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু ও মো. আসিফ জাহান সিকদার। এখানে মূল্য তালিকা হালনাগাদ না থাকা, দোকানের লাইসেন্স না থাকা, এবং পণ্যের মোড়কে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় দুটি দোকানিকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, বহদ্দারহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। তিনি দোকানে প্রদর্শিত মূল্য তালিকার চাইতে বেশি দামে লেবু বিক্রির কারণে একটি দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া, পাহাড়তলী ও অলংকার মোড়ের কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান। এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Translate