বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬

জার্মানিতে হাজারো ফ্লাইট বাতিল, বিপাকে লাখো যাত্রী

জার্মানিতে শ্রমিক ইউনিয়নের ধর্মঘটে ফ্লাইট বাতিল

জার্মানিতে শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে সোমবার হাজারো ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে বার্লিনের সব কানেকটিং ফ্লাইটও রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে সেবা খাতের শ্রমিকরা ধর্মঘট করছেন, যার ফলে দেশজুড়ে বিমান চলাচল ব্যাহত হয়েছে।

জার্মান বিমানবন্দর সংস্থা এডিভি জানায়, এই ধর্মঘটে প্রায় ৩,৪০০ ফ্লাইট বাতিল হয়েছে এবং পাঁচ লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফ্রাংকফুর্ট বিমানবন্দর পরিচালনাকারী ফ্রাপোর্ট জানিয়েছে, সোমবার কোনো যাত্রীই ফ্লাইটে উঠতে পারবে না এবং ট্রানজিট যাত্রীরা সমস্যায় পড়তে হবে।

এছাড়া ব্রেমেন, কোলন, ডর্টমুন্ড, ডুসেলডর্ফ, হামবুর্গ, হ্যানোভার, লাইপজিগ, মিউনিখস্টুটগার্ট বিমানবন্দরগুলোতেও ধর্মঘটের প্রভাব পড়েছে।

শুক্রবার ভার্দি ইউনিয়ন ঘোষণা দেয়, ২৩ হাজার গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী ধর্মঘটে অংশ নেবেন, যা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করবে। ইউনিয়নের উপসভাপতি ক্রিস্টিন বেহলে জানান, ধর্মঘটে যাত্রীদের যে অসুবিধা হবে, তার জন্য তারা দুঃখিত, তবে আলোচনায় অগ্রগতি না হওয়ার কারণে এই ধর্মঘট করা হয়েছে।

ইউনিয়নের দাবি, কর্মীদের ৮ শতাংশ বেতন বৃদ্ধি অথবা ৩৫০ ইউরো মাসিক বেতন বৃদ্ধি এবং অতিরিক্ত কাজের জন্য বোনাস দিতে হবে।

ইউনিয়ন আরও জানায়, সরকারি খাতে সমষ্টিগত দর-কষাকষিতে নিয়োগকর্তারা এখনও কোনো প্রস্তাব দেননি, ফলে তারা বাধ্য হয়ে এই সতর্কতামূলক ধর্মঘট শুরু করেছেন।

Translate