শিক্ষা উপদেষ্টার বিদায়বেলায় এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিনে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর জানালেন উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানিয়েছেন, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। এই সুবিধা আগামী ঈদুল আজহা থেকে কার্যকর হবে।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এত দিন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে আজ বুধবার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। বর্তমানে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ কেবল পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।