শনিবার ১৮ই জুলাই, ২০২৬

ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক ।

ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ট্রেসি অ্যান জ্যাকবসন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। মার্কিন দূতাবাস জানায়, এসব বৈঠক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পরিচালিত হয়েছে, যার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা ও অবস্থান সম্পর্কে আরও বিস্তারিত ধারণা গ্রহণের উদ্দেশ্য ছিল।

এর আগে, ২০ জানুয়ারি, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে তিনি বলেন, “আমরা জাতি হিসেবে আপনার সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত রয়েছি।”

বৈঠকে, প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের ওপর রাজনৈতিক ঐকমত্য গঠনের প্রচেষ্টা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির শুরুতে এই ঘোষণাপত্র বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে।

Translate