রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

হামাস চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে।

গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে। বিনিময়ে, ইসরায়েল ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

শনিবার গাজা শহরের প্যালেস্টাইন স্কয়ারে একটি মঞ্চে হামাস মুক্তিপ্রাপ্ত সেনাদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে। এ সময় হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের বেশ কয়েকজন যোদ্ধা উপস্থিত ছিলেন।

Translate