রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

নতুন অধ্যায় শুরু করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ– নীলা। 

২০২৫ সালটা শুরু হয়েছে জনপ্রিয় শিল্পী তাহসানের বিয়ের খবরে। মাস পেরোনোর আগেই এবার শোবিজে আরও বিয়ের খবর সামনে এলো। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩‘ শাম্মী ইসলাম নীলা। 

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩ এ বিজয়ীর মুকুট জেতেন তিনি। বর্তমানে ফ্যাশন ইনফ্লুয়েন্সার, মডেল শাম্মি ইসলাম নীলা। গতকাল (১৩ জানুয়ারি) বিয়ের দারুণ কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন নীলা। ক্যাপশনে লিখেছেন–এটা একেবারেই সহজ ছিলো না। তারপরও আমরা এটাকে সম্ভব করেছি, আমরা এখন বিবাহিত।

Translate