রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

২৬৭ জন কে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশের ৪৩তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৬৭ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার অনুমতি দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় শুক্রবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ এবং ৩০ ডিসেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে ওই ২৬৭ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের চাকরি এখন শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে শুরু হবে। তাদের যথাযথ পদায়নের জন্য বিভাগীয় কমিশনারদের অধীনে দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি, ১৫ জানুয়ারির মধ্যে তারা তাদের বিভাগীয় কমিশনারের কাছে যোগদান করতে নির্দেশিত হয়েছেন। যোগদানকারী কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রদান করা হবে

Translate