রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর ২৩তম আসর শুরু হয়েছে।

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ) এর ২৩তম আসর শুরু হয়েছে ১১ জানুয়ারি (শনিবার)। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে “নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ” স্লোগানে এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

এই বছর উৎসবে মোট ৫টি ভেন্যুতে ৭৫টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নার উদ্বোধন করেন প্রধান অতিথি, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং, উৎসব কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এবং উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।

Translate