ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাঁচটি মামলার কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ‘লিভ টু আপিল’ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। শনিবার (১১ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেয়। আপিল বিভাগ তাদের পর্যবেক্ষণে বলেছে, হাইকোর্টের রায়ে কোনো আইনি দুর্বলতা নেই এবং এতে হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, ড. ইউনূসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।